আসন্ন রূপসা উপজেলার ৩নং নৈহাটী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ২নং ওয়ার্ড পূর্ব রূপসা এলাকাবাসীর পক্ষ থেকে শুক্রবার বিকেল ৪ টায় চর-রূপসা ইটগোলা চত্তরে এক গণসংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন, নবনির্বাচিত চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল। উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. সেলিম মোল্লার সভাপতিত্বে ও জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য মো. হায়দার আলী খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আরিফুর রহমান মোল্লা, বাজার বনিক সমিতির সভাপতি সৈয়দ আরিফুর রহমান, বাগমারা চর-রূপসা ২ নং ওয়ার্ড মেম্বর পদপ্রার্থী মো. তারেক আজিজ, মো. মামুন শেখ, ১ ২ ও ৩ সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য রোমেছা বেগম রুমি, রিনা পারভীন। এ-সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যথাক্রমে-মো. সিদ্দিক শেখ, মো. সুলতান মোল্লা, ইসহাক শেখ, জামাল হাওলাদার, শেখ সাগর, কবির শেখ, জিয়া উদ্দিন জিয়া, মহিলা নেত্রী রেহেনা, শিপু, নাজমা, হোসনেয়ারা, বৃষ্টি, মৌসুমী, শিউলি, জোসনা, তজু, রিজিয়া, রজি, আম্বিয়া, মেহেমুদা, মালেকা, মুর্শিদা, কবির শেখ, মনিরা, আজিজুল শেখ, সাইফুল, জুয়েল, নাজমুল, শহিদুল ইসলাম, রাসেদ, রাসেল, মিলন, হৃদয়, সুপিয়া, আফরোজা সহ এলাকার সর্বশ্রেণী পেশার মানুষ।