সুন্দরবন খুলনা রেঞ্জের স্মার্ট টিম-২ সপ্তাহ ব্যাপী অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৮ নৌকা আটক সহ অবৈধ জাল উদ্ধার করেছে। জানা গেছে খুলনা রেঞ্জের স্মার্ট টিম-২ এর টিম লিডার জহিরুল ইসলামের নেতৃত্বে গত ১৯ অক্টোবর থেকে সপ্তাহ ব্যাপী সুন্দরবন খুলনা রেঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে এ সকল নৌকা জাল উদ্ধার সহ কাঁকড়া ধরার আটন জব্দ করে। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ বলেন, উদ্ধারকৃত নৌকা ও জালের ব্যাপারে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। সুন্দরবনের অপরাধ দমনে স্মার্ট টিমের পাশাপাশি বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।