খুলনার কয়রা উপজেলার সাতটির মধ্য ছয় ইউনিয়নের নব-নির্বাচিত সাধরণ ও সংরক্ষিত নারী সদস্যরা শপথ নিয়েছেন। গতকাল ২৮ অক্টোবর বেলা ১১ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস। শপথে অংশ নেন আমাদী, বাগালী, মহেশ্বরীপুর, মহারাজপুর, উত্তর বেদকাশি ও দক্ষিন বেদকাশি ইউনিয়নের ৫৪ জন সাধারণ ও ১৮ জন সংরক্ষিত নারী সদস্য। শপথ গ্রহণের পূর্বে নব-নির্বাচিত চেয়ারম্যান এবং সাধারণ ও সংরক্ষিত নারী ইউপি সদস্যদের কয়রা-পাইকগাছার সংসদ সদস্য, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষে ফুলেল শুভেচ্ছা এবং শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এস এম শফিকুল ইসলাম,ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা,মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, সহকারি কমিশনার (ভুমি) এম সাইফুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান জুয়েল রানা, আবদুস সামাদ গাজী, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, আলহাজ¦ আব্দুল্যাহ আল মাহমুদ, আছের আলী মোড়ল প্রমুখ।