খুলনার পাইকগাছায় বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর বিএনপির সভাপতি অ্যাড. জি এম আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আবদুল মজিদ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মোড়ল শাহাদাত হোসেন ডাবলু, এস এম ইমদাদুল হক, হাবিবুর রহমান হাবিব, শেখ ইমামুল ইসলাম, শেখ আনোয়ারুল ইসলাম, সেলিম নেওয়াজ, তুষার কান্তি মন্ডল আবুল হোসেন, আবু মুসা, মোছের আলী সানা, আনারুল কাদির, শেখ ইকবাল হোসের, শহিদুর রহমান, আমিনুর রহমান, শাহাআলম, আব্দুল্লাহ, মামুন ইসলাম ও সবুজ সরদার প্রমুখ।