নীলফামারীর কিশোরগঞ্জে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর খবর প্রচার করে দলীয় ভাবমূর্তি বিনষ্টের ঘটনায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এঘটনার শিকার রণচন্ডী ইউপি চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান বিমান মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ করেছেন।
জানা যায়, ৩য় ধাপের ইউপি নির্বাচনে আবারও নৌকা প্রতীক পান দুই বারের নির্বাচিত চেয়ারম্যান ওই যুবলীগ নেতা। তার চরিত্র হননে ও নৌকা ঠেকাতে ইউঋগ ঘবংি এ প্রার্থীর ছবিসহ ২৫ অক্টোবর বানোয়াট খবর প্রকাশ করে। ওই রাতেই ফেসবুক আইডি “চাদখানা ইউনিয়ন কিশোরগঞ্জ” থেকে খবরটি পোষ্ট করায় নেটিজেনদের কাছে ছড়িয়ে যায়।
এতে নৌকা প্রতীকের ও দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় স্থানীয় আ.লীগ ও যুবলীগ নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পরে ওই চেয়ারম্যান প্রার্থী অপপ্রচারকারী ফেসবুক আইডিসহ নিবন্ধনহীন নিউজ প্রর্টালের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়।
এঘটনায় কিশোরগঞ্জ থানার ওসি আবদুল আউয়ালের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য জানা যায়নি।