নীলফামারীর ডিমলায় বুধবার দুপুরে সদও ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০২০-২০২১ অর্থ বছরের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ডিমলা উচ্চ বিদ্যালয়, উত্তর তিতপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, ডিমলা রামডাঙ্গা ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসা ও ডিমলা নিজপাড়া ফাজিল মাদ্রাসার ৭ম হতে ৯ম শ্রেনীর ছাত্রীদের মাঝে ৮লাখ ৪৩ হাজার টাকা ব্যয়ে ৯৩টি বাইসাইকেল বিতরন করা হয়। বিতরন অনুষ্ঠানে নীলফামারী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফেরদৌস পারভেজ, এলজিএসপি প্রকল্পের নীলফামারী জেলা ফেসিলেটেটর (ডিএফ) আবু হেনা মোস্তফা কামাল, ডিমলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, ডিমলা সদর ইউপি চেয়াম্যান আবুল কাশেম সরকার, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া, নাউতারা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লেলিন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।