নীলফামারী ডিমলায় সোমবার সকালে রেড ক্রিসেন্ট সোসাইটি ডিমলা শাখার উদ্দেগে উপজেলার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ডিমলা উচ্চবিদ্যালয় ও ডিমলা সরকারী টেকনিক্যাল স্কুল এ- কলেজের ১ হাজার শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরন করা হয়।
বিতরন অনুষ্ঠানে নীলফামারী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক ফেরদৌস পারভেজ, ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকার, রেড ক্রিসেন্ট সোসাইটি ডিমলা শাখার দলনেতা ও উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক আবদুর রশিদ লেবু, ডিমলা সরকারী টেকনিক্যাল স্কুল এ- কলেজের অধ্যক্ষ আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।