নীলফামারীর ডিমলায় শুক্রবার সন্ধায় উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে ও নীলফামারী সার্কিট হাউজে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ পানিবন্দি ১ হাজার পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, ১কেজি ডাল, ১ কেজি লবন, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ২০০ গ্রাম মরিচের গুড়া, ১০০ গ্রাম হলুদের গুড়া ও শিশুখাদ্য গোখাদ্য সামগ্রী বিতরন করেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সচিব মোঃ মহসীন, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নীলফামারী আজহারুল ইসলাম, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, সহকারী কমিশনার (ভ’মি) ইবনুল আবেদিন, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়াম্যান আয়েশা সিদ্দিকা, পূর্বছাতনাই ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ খান, টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল হক, উপজেলা যুবলীগের আহ্বায়ক শৈলেন চন্দ্র রায়, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।