গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো রংপুরের পালন হলো রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
শুক্রবার সকালে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। পাশে রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমদে।
পরে জেলা প্রশাসক হলরুমে রংপুর জেলা প্রশাসক, সড়ক ও জনপথ অধিদপ্তর, বিআরটিএ রংপুুর সার্কেলের আয়োজনে আলোচনা সভা হয়েছে। রংপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. ডব্লিউ. এম রায়হান শাহ্ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আসিব আহসান।
এসময় বক্তব্য রাখেন, রংপুর হাইওয়ে এএসপি জাহিদুল রহমান চৌধুরী, রংপুর মেট্রোপলিন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) জমির উদ্দিন, উপ-পরিচালক রংপুর বিভাগ বিআরটিএ আশরাফুজ্জামান .বিআরটিএ রংপুুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) ফারুক আলম, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলেম, মেট্রো টিআই দেলোয়ার হোসেন, রংপুর ট্রাফিক পুলিশের টিআই খান মোঃ মিজানুর ফাহামী, প্রমুখ।
এসময় মালিকদের উদ্যোশ করে বক্তরা বলেন- ড্রাইভিং লাইসেন্সের যাচাই করে গাড়ী চালক নিয়োগ দিবেন। যাতে পরবর্তঅ যেনো কোন ধরণের সমস্যা না হয়। একদিনে চালককে ৫ ঘন্টা ও ৮ ঘন্টার বেশি গাড়ি চালাতে বাধ্য করবেন না। ফিটনেসবিহীন, যান্ত্রিক ত্রুটিযুক্ত ও ধোঁয়া নির্গমগকারী গাড়ি রাস্তায় চালাবেন না।
বক্তরা মোটরযান চালকদের উদ্যেশে আরও বলেন- মাদককে না বলুন। নেশা জাতীয়দ্রব্য সেবন করে গাড়ি চালাবেন না। ঘুম ঘুম ভাব হলে গাড়ি চালাবেন না।সিটবেল ছাড়া গাড়ি চালাবে না। বৈধ্য ড্রাইভিং লাইসেন্স, নিয়োগপত্র ও হালনাগাদ কাগজপত্র ছাড়া গাড়ি চালাবেন না। উল্টো পলে গাড়ি চালাবে না। অযথা হর্ণ বাজাবেন না। ঝুঁকিপূর্ণ এলাকায় ওভারটেকিং করবেন না। গাড়ি চালানোর সময়ে মোবাইলে কথা বা ইয়ারফোন ব্যবহার করবেন না।