দেশব্যাপী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠির উপর হামলা,অগ্নিসংযোগ,লুটপাট ও ভয়াভয় নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে দিনাজপুরের ঘোড়াঘাটে ঘন্টা ব্যাপী মানব বন্ধন করছেন পৌর আওয়ামী লীগের নেতাকর্মিরা।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের আয়োজনে এক র্যালী বের হয়ে পৌর সভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে আজাদ মোড়ে ঘন্টা ব্যাপী মানব বন্ধন করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি ইউনুছ আলী মন্ডর,সাধারণ সম্পাদক আসাদুজামান ভুট্টু ও আব্দুললাহেল সাফিসহ অনেকেই।