কুমিল্লা ও রংপুরসহ দেশের বিভিন্নস্থানে সাম্প্রদায়িক হামলা, প্রতিমা ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে নাটোরের বড়াইগ্রামে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল ধর্মের প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ছাত্র-শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার লোকজনকে নিয়ে সম্প্রীতি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসন আয়োজিত র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বনপাড়া শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় উপজেলা চত্বরে এসে মিলিত হয়।
ইউএনও মোছাঃ মারিয়াম খাতুনের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশ ও র্যালিতে উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়ন, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল কুদ্দুস মিয়াজী, অধ্যক্ষ আবদুর রাজ্জাক মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) কাজী নাহিদ ইভা, ওসি মো. নজরুল ইসলাম মৃধা অংশ নেন।