বগুড়ার সান্তাহার পৌর যুবদল কার্যালয়ে গত বুধবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষে এক প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার পৌর যুবদলের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ন আহ্বায়ক মাহফুজুর রহমান লিটনের সঞ্চালনায় আগামী ২৭শে অক্টোবর বগুড়া জেলায় প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষে প্রস্তুতি মুলক আলোচনা সভায় বক্তব্য রাখেন সান্তাহার পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক মাহমুদুল আলম, আহ্বায়ক কমিটির সদস্য তুফান, বেলাল, ফারুক, শামীম, জুয়েল, সাদেক, নয়ন, আল-আমিন, সোহেল, ১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রিপন হোসেন, যুগ্ন আহ্বায়ক জাহিদুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক মান্নান, যুগ্ন আহ্বায়ক শুভ ২নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক পাভেল, যুগ্ন আহ্বায়ক মুন, ৩ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক বিপাশ, যুগ্ন আহ্বায়ক স্বপন, ৪নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সবুজ, যুগ্ন আহ্বায়ক আশিক, ৫নং ওয়ার্ড যুগ্ন আহ্বায়ক হিরা, যুগ্ম আহ্বায়ক এ্যানেট, ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি রাসেদ, সাধারণ সম্পাদক রুবেল, ৭ ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মানিক, যুগ্ন আহ্বায়ক রনি, ৮ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রতন, ৯ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মামুন, যুগ্ন আহ্বায়ক নরেশ সহ বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্যে বক্তারা বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আগামী দিনের সকল আন্দোলন ও সংগ্রামে সবাই এক সাথে কাজ করতে হবে। তাইতো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে আরোও গতিশীল এবং সুসংগঠিত করতে হবে।