দিনাজপুরের হিলি বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন বিভিন্ন জাতের সবজি। এর প্রভাবে কমতে শুরু করেছে সবজির দাম। আর দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরছে সাধারণ ক্রেতাদের মাঝে।
এদিকে বাজারে পেঁয়াজের দাম ৫ টাকা কমে এখন ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
আজ বুধবার (১৯ অক্টোবর) সকালে হিলি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
ফুলকপি কেজি ৫০ টাকা , বাঁধাকপি কেজি ৫০ টাকা, মুলার কেজি ২০ টাকা। এছাড়া বেগুন ২০ টাকা, শিম ৬০ টাকা, পটল ২০ টাকা, পুরাতন আলু ১৫ টাকা, টমেটো ৮০ টাকা, পেঁপে ১৫ টাকা, করলা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া দাম কমে খুচরা বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে।
হিলি বাজারে সবজি কিনতে আসা মালেক বলেন, ‘আজ বাজারে অনেক নতুন নতুন শীতকালীন সবজি উঠছে। দাম আগের চেয়ে অনেকটা কম।