দেশের চলমান পরিস্থিতি মোকাবেলা ও এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রংপুরের কামারপাড়া রথ মন্দিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৮ অক্টোবর) রাতে মন্দির প্রাঙ্গনে বিট পুলিশ, মন্দির কমিটি ও এলাকাবাসীর মধ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সফিউর রহমান রাজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর আবদুল ওয়াহাব ঝুনু, ২২নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সভাপতি আবু আহমেদ সিদ্দিক পারভেজ, মন্দির কমিটির উপদেষ্টা ও চক্ষু বিশেষজ্ঞ ডা. নিমাই চন্দ্র কর্মকার, ২২নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কামারপাড়ার সভাপতি হেলাল হোসেন ভুট্টু, রথ মন্দিরের সভাপতি নরেশ গোস্বামী, সম্পাদক সনাতন কর্মকার, ১০নং বিট কর্মকর্তা এস আই আল আমিন, কুতুবপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মমিনুল হক মামুন, সদ্যপুষ্করনী ইউপি সচিব সাইফুর রহমান বাবু, কামারপাড়া অগ্রনী সংঘের সভাপতি প্রফেসর সৈয়স সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন(সাংবাদিক), সদস্য সোহানুর রহমান শাহীন প্রমূখ।
মতবিনিময় সভায় রথ মন্দির ও হিন্দু-মুসলিম সম্প্রীতি বজায় রাখতে সফিয়ার রহমান রাজাকে আহ্বায়ক করে ১৫ সদস্যের একটি কমিটি গঠণ করা হয়।