মঙ্গলবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে উইমেন উইথ ডিজএ্যাবিলিটিস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডাব্লিউডিডিএফ) এর আয়োজনে “প্রতিবন্ধী নারীর প্রতি সহিংসতা দূরীকরণে” উপজেলা সমন্বয় কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অত্র কমিটির সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আকতার। সভায় উপস্থিত ছিলেন অত্র প্রকল্পের কো-অডিনেটর মো. আব্দুল্লাহ আল ফয়সাল, ফ্যাসিলিটর গোলাম কিবরিয়া, অত্র কমিটির সদস্যবৃন্দ সহ অন্যান্যরা।
“প্রতিবন্ধী নারীর প্রতি সহিংসতা দূরীকরণে” বক্তব্য করেন উইমেন উইথ ডিজএ্যাবিলিটিস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডাব্লিউডিডিএফ) প্রকল্পের কো-অডিনেটর মো. আব্দুল্লাহ আল ফয়সাল।
উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভা শেষে ৫ জন মহিলা প্রতিবন্ধীকে ১ হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা এককালিন অনুদান প্রদান করা হয়।