সারিয়াকান্দির হাটফুলবাড়ী বাজারে দোকান মালিক সমিতির এক মতবিনিয়ম সভা গত সোমবার রাতে অনুষ্ঠিত হয়। রাত ৮টায় ফুলবাড়ী হাটের একটি ঘরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, বাজার দোকান মালিক সমিতির সভাপতি মো: হাবিবুর রহমান হাবিব। প্রধান অতিথি ছিলেন, সারিয়াকান্দি থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান। এছাড়াও ওই সভায় আরো বক্তব্য রাখেন, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: মমতাজুর রহমান মন্তে, ড্রাগ এ- ক্যামিস্ট সমিতির সভাপতি আবু তাহের, বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহম্মেদ, সাবেক ইউপি সদস্য এনামুল হক প্রমুখ। গত ১২ অক্টোবর দিবাগত রাত ১২টার দিকে বাজারের জান্নাতি স্টোরে রসহ্য জনক চুরির ঘটনাকে কেন্দ্র করে মূলত মত বিনিময় সভাটি ডাকা হয়। রহস্যজনক এ চুরির ঘটনায় পার্শ্ববর্তী মনোহরীর দোকানদার আবদুল হান্নান হেনা (৫৫) ও তার স্ত্রী জেসমিন আক্তারকে (৪৫) আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়। ৬০ বস্তা চিনি সহ প্রায় ৯ লক্ষ টাকার অন্যান্য মালামাল চুরির কথা অভিযোগে উল্লেখ করা হয়। এই চুরির ঘটনা নিয়ে বাজারে দোকানদার সহ বিভিন্ন মহলের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি ও তোলপাড় শুরু হয়। গতকাল সভায় একাধিক বক্তা ওই চুরির ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবী জানানো হয়। ড্রাগ সমিতির সভাপতি আবু তাহের বক্তব্যে বলেন, চুরির ঘটনা নিছক সাজানো-গোছানো নাটক। দোকানের জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতি পক্ষকে ফাঁসাতে এই চুরির ঘটনা সাজানো হয়েছে। আরেক বক্তা রাজু আহম্মেদ বলেন, আমাদের অনেক মালামাল বাহিরে পরে থাকে কেউ কোনদিন হাত দেয় না। আর গভীর রাতে ৬০ বস্তা চিনি দুই জন মানুষ কী করে চুরি করলো তা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, চুরির ঘটনাটি মূলত সাজানো ঘটনা হওয়ায় আমার এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তা প্রত্যাহারের দাবী করছি। প্রধান বক্তার বক্তব্যে ওসি মো: মিজানুর রহমান বলেন, আমার হাতে কোন আলাদ্বীনের চেরাগ নেই তার ছোয়ায় আমি রাতারাতি সব ঠিক করে দিবো। আমাকে আপনারা তথ্য দিয়ে সহযোগীতা করলে অপরাধ কমানো সম্ভব বলে আমি মনে করছি। এ সময় ৮নং বিট পুলিশিং কর্মকর্তা এস.আই মাহাবুব হাসান, দোকান মালিক সমিতির সকল সদস্য, কর্মচারী ও বিভিন্ন স্তরের লোকজন ওই মতবিনিময় সভায় অংশ নেন। এছাড়াও দোকান মালিক সমিতির বিভিন্ন সমস্যা-সম্ভাবনা ও সমাধান নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।