বগুড়া কাহালুতে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে ১০০টি তালগাছ রোপণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রাসণর অধিদপ্তরের আয়োজনে সোমবার সকাল ১১ টায় কাহালু টু দরগাহাট সড়কে দুই পাশে একশত তালগাছ রোপণ কর্মসূচি আয়োজন করা হয়।
তালগাছ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আল- হাসিবুল হাসান সুরুজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাছুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানা কর্মকর্তা ইনচার্জ জনাব মোঃ আমবার হোসেন, উপজেলা প্রকৗশলী মোঃ শহিদুল্লাহ ,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ময়নুল হক সরকার সহ অন্যন্য কর্মকর্তাবৃন্দ।