বগুড়ার কাহালু উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল রাসেল দিবস পালিত।
দিবসটি উপলক্ষ্যে সোমবার সকালে কাহালু প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মাছুদুর রহমান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ। আরও বক্তব্য রাখেন সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নজিবর রহমান, কাহালু থানার কর্মকর্তা ইনচার্জ মো. আমবার হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ সহ অন্যান্যরা।
দিবসটি উপলক্ষে শেখ রাসেলের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয় এবং কাহালু -দরগাহাট সড়কে ১০০টি তালগাছ রোপন করা হয়।