জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ এর দলীয় কার্যলয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র আলহাজ¦ হেলাল উদ্দিন কবিরাজের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, সহ-সভাপতি কামাল উদ্দিন কবিরাজ, জামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক মনোয়ার হোসেন খোকন, কাহালু সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মিটু, পাইকড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বর্তমান চেয়ারম্যান মোঃ মিটু চৌধুরী, কাহালু পৌর আওয়ামী লীগের আহ্বায়ক খন্দকার সামছুল হক, আওয়ামী লীগ নেতা মানিক উদ্দিন কবিরাজ, আবদুস ছাত্তার, যুব লীগের সাধারন সম্পাদক, ইউনুস আলী টনি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুল ইসলাম খোকন, ছাত্রলীগের সাধারন সম্পাদক হুমায়ুন আহমেদ উচ্ছ্বাস সহ অন্যান্য প্রমুখ।