বগুড়ার গাবতলীতে গত (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার সময় ভ্যানযোগে পেরীরহাট থেকে তার নিজ বাড়িতে যাওয়ার সময় সোলাকুরিয়া ভাঙ্গা ব্রীজ নামক স্থানে ডিজিস্ট জামাল সাকিদার (৫২) কে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে ৩/৪ জন দুর্বৃত্তরা মাথায়ও পেটে উপর্যুপরি আঘাত ও মারাত্মকভাবে রক্তাক্ত করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে জামাল সাকিদারকে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান হাসপাতালে প্রেরন করেন। এরপর জামাল সাকিদারের ছেলে রুবেল সাকিদার বাদী হয়ে গাবতলী মডেল থানায় মামলা করেন মামলা নং-১৯, তাং-২৭/০৯/২০২১, ধারা-৩২৬/৩০৭/৩৪ তৎসহ ৩০২পেনাল কোড।
এ বিষয়ে গাবতলীর মডেল থানার কর্মকর্তা ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম বলেন, গত (২৬ সেপ্টেম্বর) হইতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় (৯ অক্টোবর) দুপুর ১২ ঘটিকার সময় মৃত্যুবরণ করেন। মৃতদেহের সুরতহাল রিপোর্টের জন্য ময়না তদন্ত করানো হয়। তিনি আরো বলেন, যেহেতু মামলাটি ছিল সম্পূর্ণ ক্লুলেস একটি মামলা তাই আমাদের পক্ষ থেকে আসামি শনাক্ত ও গ্রেপ্তার করা একটা চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছিল কারণ আসামিরা সবাই ছিল পলাতক। পরে বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম-বার স্যার এর সার্বিক দিক নির্দেশনা আমি কর্মকর্তা ইনচার্জ গাবতলী মডেল থানা নেতৃত্বে মামলার আইও জনাব আশরাফুল ইসলাম,পুলিশ পরিদর্শক(নিঃ) বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র, ও সঙ্গীয় কর্মকর্তা ফোর্স ও গাবতলী মডেল থানার একটি চৌকস টীম, অভিযান পরিচালনা করে বিশ্বস্থ গুপ্তচর এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ক্লুলেস হত্যাকান্ডের সহিত জড়িত ধোড়াপূর্বপাড়ার মৃত কালু শাকিবের ছেলে জব্বার সাকিদার (৩৫) ও আঃ মজিদ সাকিদার (৩০) কে (১৭ অক্টোবর) দূর্গাহাটা বাজার হইতে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আসামিরা ১৬৪ ধারাই স্বীকারোক্তি জবানবন্দি দিয়ে হত্যার কথা স্বীকার করে।