নওগাঁর ধামইরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিশাল মোটর সাইকেল শোডাউন করেছেন। ১৮ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় ১ নম্বর ধামইরহাট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান তার কর্মী সমর্থকদের সাথে হরিতকীডাঙ্গা হাটখোলা থেকে ৫ শতাধিক মোটর সাইকেল নিয়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ড ঘুরে উপজেলা চত্বরে সমবেত হয়। শোডাউনে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল লতিফ মাস্টার, সহ-সভাপতি জবেদুল আলম, রবিন কিস্কু, যুগ্ম সাধারণ সম্পাদক আক্কাস আলী, জুনাস হেমরম, সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ, আবদুল আলিম, ইউপি সদস্য মিজানুর রহমান, মাজেদুর রহমান, এনামুল হক, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রফিকুল আতিক কনক, হারুনুর রশিদ, ইদ্রিস আলীসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।