রংপুর সিটি কর্পোরেশনে ১৮ই অক্টোবর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৭তম জন্ম বার্ষিকী ও শেখ রাসেল দিবস-২০২১ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সূর্যদ্বয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয়ে অস্থায়ীভাবে স্থাপনকৃত শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন ও শোভাযাত্রা। শোভাযাত্রাটি নগর ভবন থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে অস্থায়ীভাবে স্থাপনকৃত শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বাদ জোহর নগর ভবনের সভা কক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞা, সচিব রাশেদুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, প্যানেল মেয়র আলহাজ¦ মোঃ মাহামুদুর রহমান টিটু, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফটো সাংবাদিক পাভেল রহমান, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈম উল হক, কাউন্সিলর মোঃ তৌহিদুল ইসলাম, হারুন অর রশিদ, সাইফুল ইসলাম ফুলু, ফেরদৌসী বেগম ও হাসনা বানু, রংপুর সিটি কর্পোরেশনে কর্মচারী ইউনিয়ন এর সভাপতি আবদুর রহিম বাবলু ও সাধারণ সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর কবীর শান্তসহ অন্যান্য কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভা শেষে শেখ রাসেলের বিদাহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।