“শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস,অদম্য আত্মবিশ^াস” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা কর্মসুচীর মধ্য দিয়ে দাকোপে শেখ রাসেল দিবস ২০২১ পালিত হয়েছে।
দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালনে সোমবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও তার আত্মার মাগফিরত কামনা করে বিশেষ দোয়া করা হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, থানা কর্মকর্তা ইনচার্জ শেখ সেকেন্দার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দূল কাদের, সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায়, পানখালী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শেখ সাব্বির আহম্দে, দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, পৌর প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, প্রেসক্লাবের সাবেক সম্পাদক আজগর হোসেন ছাব্বির, বীর মুক্তিযোদ্ধা আব্দূল অহেদ গাজী, শিক্ষক জি, এম আক্তারুজ্জামান, মুরারী মোহন থান্দার, যুবলীগনেতা রতন মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল শরীফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।