বগুড়ার সান্তাহারে গোয়াল ঘরের পার্শ্বে থেকে সালমা বেগম নামের এক নারীর লাশ উদ্ধার করেছে শহর পুলিশ। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের কলসা সোনার পাড়ার আবদুল গফুরের স্ত্রী সালমা বেগম (২৮) নামের এক নারী একই এলাকার দেলোয়ার হোসেনের বাড়ীতে ভাড়ায় বসবাস করতেন। গত ২/৩ মাস যাবত ভাড়া বাসায় না থেকে অন্য কোথাও থাকতেন। সোমবার সকালে একই এলাকার সুলতান হোসেনের স্ত্রী তাদের গোয়াল ঘর থেকে গরুু বের করার সময় গিয়ে দেখতে পায় তাদের গোয়াল ঘরের পার্শ্বে সালমা বেগমের লাশ। পরে শহর পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরন করেছে। লাশ উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল, আইডি কার্ড ও ভেনেটি ব্যাগ উদ্ধার করেছেন।
সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে বগুড়া মর্গে প্রেরন করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে বিষপানে আত্মহত্যা করতে পারে।