নওগাঁর মহাদেবপুরে সোমবার যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুবিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর শুভ জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দলীয় ও সরকারি উদ্যোগে পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বেলা ১১টায় মাতাজী রোডে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শেখ রাসেলের প্রতিকৃতিতে মাল্যদান, এক মিনিট নীরবতা পালন, দোয়া পরিচালনা ও জন্মদিনের কেক কাটা হয়। উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, জেলা আওয়ামী লীগ নেতা অজিত কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি গোলাম নুরানী আলাল, কবি আবদুল খালেক, যুগ্ম সাধারন সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ বাবু, সাংগঠনিক সম্পাদক আলফা আনোয়ার, যুবলীগ আহ্বায়ক গোলাম রেজাউন্নবী আনসারী বাবু, যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শ্রী অনুকূল চন্দ্র সাহা বুদু, মহিলা লীগ নেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, কৃষক লীগ সভাপতি শ্রী অমিত কুমার ব্যাণার্জী ব্যাপ্পী, সাধারন সম্পাদক আবদুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু মুছা আল আশআরী, সাধারন সম্পাদক তনু কুমার দেব, জাহাঙ্গীরপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি আহসান হাবীব প্রমুখ এতে অংশ নেন।
দুপুর ১২টায় এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সামনে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণারে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শেখ রাসেলের জীবনের উপর উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও শিশুদের মধ্যে গাছের চারা বিতরণের আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম রবিন এতে সভাপতিত্ব করেন। উপজেলা চেয়ারম্যান এতে প্রধান অতিথি ও ভাইস চেয়ারম্যান এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়।