কয়রা উপজেলা প্রশাসন ও তথ্য প্রযুক্তি বিভাগের উদ্যোগে যথাযথ কর্মসূচীর মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জম্মদিন পালিত হয়েছে। শেখ রাসেল দিবস উপলক্ষে সোমবার সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সেমিনার, কুইজ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে ও ইউআরসি নাজমুল হুদার পরিচালনায় এতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম সাইফুল্লাহ। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মুস্তাইন বিল্যাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, আইসিটি কর্মকর্তা লিডম পল বালা, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান মনু, শিক্ষক মাওলানা আঃ ওহাব, দিপক কুমার মিস্ত্রি প্রমুখ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। এ ছাড়া শেখ রাসেলের রুহের মাগফেরাত কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।