নওগাঁর সাপাহারে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেল এর শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে।
"শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস" প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শাহ্জাহান হোসেন মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুজিবুর রহমান, উপজেলা মৎস কর্মকর্তা রোজিনা পারভিন, প্রানি সম্পদ কর্মকর্তা ডা: অশিষ দেবনাথ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, সাপাহার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার,উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকগণ ও শিক্ষার্থীগণ উপস্থিত
ছিলেন। আলোচনা শেষে কুইজ প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।