বগুড়া আদমদীঘি উপজেলা ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আদমদীঘি থানা বিএনপির কার্যালয়ে গত শনিবার সন্ধা ৬ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সম্মেলনের প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাজিদ হাসান বাবু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মহিন উদ্দিন রাজু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রবি, বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর-এ-আলম সিদ্দিকী রিগ্যান। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. আনোয়ারুল ইসলাম রতন সহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দ। আলোচনা শেষে দ্বিতীয় অধিবেশন রাত সাড়ে ৮ টায় সময় শুরু হয়। সভাপতি/ সাধারন সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় স্বচ্ছ ব্যালটে ভোটের মাধ্যমে মহিবুল ইসলাম সাকিব ৩৩ ভোট পেয়ে সভাপতি আর জাহিদুল ইসলাম ২৩ ভোট পেয়ে সাধারন সম্পাদক নিবার্চিত হয়েছেন।