বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আর হচ্ছেনা। আগামী ২ নভেম্বর উপজেলা পরিষদ উপ- নির্বাচন হওয়ার কথা ছিলো। মনোনয় পত্র দাখিলের শেষ দিনে দুই জন মনোনয় পত্র দাখিল করেছিলেন। একজন আওয়ামী লীগ দলীয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল, অপরজন ছিলেন, সাবেক উপজেলা চেয়াম্যান শাহ মো: শাহজাহান আলী। একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহ মো: শাহজাহান আলী গতকাল রোববার দুপুরে তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। এজন্য আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রেজাউল করিম মন্টু মন্ডল বিনা প্রতিদ্বন্দ্বীতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: সাখাওয়াত হোসেন বলেন, আর কোন প্রার্থী না থাকায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী রেজাউল করিম মন্টু মন্ডল বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষণা হওয়ার পর উপজেলা চেয়ারম্যান পদে চেয়ারম্যান নির্বাচিত হবেন।