খুলনার পাইকগাছায় ছাদের রেলিং ভেঙ্গে সবুজ (৩৫) নামের এক নির্মাণ শ্রমিক মৃত্যু হয়েছে। রবিবার সকাল পৌরসদরের বাসিন্দা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহদৎ হোসেন বাচ্চুর বাড়ীতে কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে। ছাদের উপর পাইপ লাইনের কাজ করতে গিয়ে ছাদের দুর্বল রেলিং ধরে কাজ করার চেষ্টা করলে তা ভেঙ্গে পড়ে নীচে পড়ে গিযে মারাত্মক ভাবে আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এখানে তার মৃত্যু হয়। নিহত সবুজ পৌরসভার সরলের শাহজান সরদারের ছেলে। খবর পেয়ে এএসপি (ডি সার্কেল) মো. সাইফুল ইসলাম ও ওসি জিয়াউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ওসি জিয়াউর রহমান জানান, নিহতের মা-বাবা সহ পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।