খুলনার পাইকগাছায় শারদীয় অষ্টমী পূজার দিন কুমিল্লা'র নানুয়া দীঘির পাড় সহ নোয়াখালী, চাঁদপুর, হবিগঞ্জ, লক্ষীপুর সহ দেশের বিভিন্ন স্থানে ধর্মান্ধ উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর দ্বারা মন্দির, উপাসনালয়ে হামলা প্রতিমা ভাংচুর, অগ্নিসংযোগ, বাড়ী ঘরে হামলা, হত্যা-ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় পূজা মন্দিরে (সরল কালী বাড়ী) এ কর্মসূচি পালিত হয়। উপজেলা কমিটির সভাপতি সমীরন সাধু সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে সংগঠনের জেলা-উপজেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন অবঃ অধ্যাপক রামেন্দ্র নাথ সরকার, অ্যাড. অজিত কুমার মন্ডল, প্রাণকৃষ্ণ দাশ, রবীন্দ্রনাথ রায়, কৃষ্ণপদ মন্ডল, মনোহর সানা, মুরারী মোহন সরকার, সুনিল মন্ডল, বাবুরাম মন্ডল, দীপক মন্ডল, বিজন বাওয়ালী, বিভুতী ভৃষন সানা, স্নেহেন্দু বিকাশ, তৃপ্তি রঞ্জন সেন, বি,সরকার, প্রকাশ ঘোষ, পঞ্চানন সানা, প্রভাষক রবীন্দ্রনাথ কর্মকার, সন্তোষ সরকার, জগদীশ রায়, গৌরঙ্গ মন্ডল, অপূর্ব রায়, হেমেশ মন্ডল, রনজিত দে, পিযুষ সাধু, উদয় কৃষ্ণ মন্ডল, দ্বীজেন মন্ডল, ত্রিরুনাথ বাছাড়, কেষ্ট পদ মন্ডল, মধুসূদন, মৃনাল বাছাড়, দিপঙ্কর মন্ডল, উজ্জ্বল মন্ডল, অমল মন্ডল, জয় প্রকাশ ও বরুন মন্ডল প্রমুখ।