খুলনা জেলার সোনাডাঙ্গা মডেল থানার অর্ন্তগত বানিয়াখামার মৌজাধীন দুই বাড়ির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৬ জুন) সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।
খেলাপীভাবে নির্মিত স্থাপনার বিরুদ্ধে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)’র নোটিশ প্রাপ্তির পরও আইন অমান্য করায় এবং খেলাপীভাবে নির্মিত অংশ অপসারন না করায় সোনাডাঙ্গা মডেল থানার ২৮/ক গোবরচাকা মেইন রোডের সৈয়দ জাহিদুল ইসলামের স্ত্রী মিসেস শামীমা সুলতানাকে ৩০ হাজার এবং ৩২ নং নাজিরঘাট মেইন রোডের আবু বকর সিদ্দিকের ছেলে নিউটনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন কেডিএ'র ভ্রাম্যমান আদালত।
একই সঙ্গে ওইসব স্থাপনা অপসারণ করতে নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)’র নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপংকর দাস এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)’র অথরাইজড অফিসার মোঃ মজিবুর রহমান, ইমারত পরিদর্শকগণসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
নিরাপত্তার জন্য এ সময় পুলিশ প্রশাসনের সদস্যগণ সহযোগীতা করেন।