বাংলাদেশ কৃষকলীগ বগুড়ার নন্দীগ্রাম উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভায় অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার নন্দীগ্রামে সৌদি হোটেল অডিটোরিয়ামে উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাঈদ রায়হান মানিকের সঞ্চনালয় এ সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি ও রাজশাহী বিভাগের সন্মনয় কমিটির আহ্বায়ক আবদুল লতিফ তারিন। প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকলীগের মৎস্য ও প্রাণি বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামছুদ্দিন আল আজাদ, বগুড়া জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা, সাধারন সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান তুষার, আরিফুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা কৃষকলীগ নেতা হেলাল উদ্দিন, বকুল মিয়া, মিজানুর রহমান প্রমূখ।
সভায় উপজেলা কৃষক লীগের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য আহ্বান জানানো হয়। এ ছাড়া উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কৃষক লীগের কমিটিগুলো আগামী দিনে কীভাবে কাজ করবে তার দিক নির্দেশনা দেওয়া হয়।