বগুড়ার সারিয়াকান্দিতে পানিতে ডুবে মেডিকেল কলেজ ছাত্রের মুত্যু হয়েছে। শনিবার সকালের দিকে বাড়ীর পার্শ্বে যমুনা নদীতে গোসল করতে নেমে সে পানিতে ডুবে যায়। ঘন্টা খানেক পর স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। ওই ছাত্রের নাম মুসাব্বির হোসেন ফাইম। সে দিনাজপুর মেডিকেল করেজের দ্বিতীয় বর্ষে লেখাপড়া করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দিঘলকান্দি তার নানা আমজাদ হোসেন মন্ডলের বাড়ীতে বেড়াতে এসেছিলেন। সংগে ছিলেন তার একজন বন্ধু। শনিবার সকাল ৭টার দিকে সংগে থাকা বন্ধু গোসল করতে না নামলেও বাড়ীর পার্শ্বে প্রেম যমুনার ঘাটের যমুনা গোসল করছিলেন ওই মুসাব্বির। এ সময় সময় হঠাৎ সে পানিতে তলিয়ে যায়। ঘন্টা খানেক পর স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। পুলিশের উপ-পরিদর্শন (এসআই) মো: মাহবুব হাসান জানান, লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। সে বগুড়ার জেলার গাবতলী থানার হাতিবান্ধা গ্রামের ফজলুল করিমের ছেলে।