কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে ধর্ম অববমাননার নামে ৭১ এর পরাজিত শত্রুরা ধর্ম নিরপেক্ষতা অসপ্রদায়িকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ধ্বংসের পায়তারা চালিয়ে সরকারের ভাবমুর্তিকে ক্ষুন্ন করার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ব্যানের এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাগেরহাট জেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ দেবনাথ, সাধারন সম্পাদক জুড়ান চন্দ্র মন্ডল, ছাত্রমহাজোটের সাংগঠনিক সম্পাদক অন্তর ঘরামী, যুগ্ন সাধারন সম্পাদক নয়ন পাল নিলয় প্রমুখ।
বক্তারা বলেন,দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও কুমিল্লার ঘটনাকে কেন্দ্র যারা সাম্প্রদায়িক সম্প্রীতির ধ্বংসের পায়তারা চালিয়ে সরকারের ভাবমুর্তিকে ক্ষুন্ন করার চেষ্টা করছে তাদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান।