রংপুরের পীরগাছায় উপজেলার ৮টি ইউনিয়নে দ্বিতীয় দফায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করার পাঁচ দিনের মাথায় তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের দলীয় মনোনীত প্রার্থী বিদ্যুৎ কুমার রায়কে পরিবর্তন করে ইউনিয়ন সাধারন সম্পাদক শাহিন সরদারকে মনোনয়ন দেওয়া হয়েছে। এনিয়ে উভয় সর্মথকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
এব্যাপারে উপজেল আওয়ামী লীগ সভাপতি তছলিম উদ্দিন স্থানীয় সংবাদকর্মীদের জানান, পূর্বের সিদ্ধান্ত ভূল ছিল, কারণ বিদ্যুৎ কুমার তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমে জড়িত ছিল না। এ বিষয়ে প্রবীণনেতাদের অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় নির্বাচনি কমিটি প্রার্থী পরিবর্তন করেছেন।
এদিকে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহিন সরদার এ প্রতিবেদকে জানান, পূর্বের প্রার্থী বিদ্যুৎ কুমার রায় কে বাদ দিয়ে আমাকে নৌকার প্রার্থী ঘোষনা করা হয়েছে।
এব্যাপারে বিদ্যুৎ কুমার রায় সংবাদ কর্মীদেরকে জানান, প্রার্থী পরিবর্তনের বিষয়ে এখন পর্যন্ত তিনি কোন চিঠি তিনি পাননি।