রংপুর সদর হাসপাতালের সামনে ১ যুবকের লাশ উদ্ধার করেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ। জানা যায়, শুক্রবার (১৫ অক্টোবর) সকালে রংপুর সদর হাসপাতাল ক্যাম্পাসের সামনে এলাকার জয়নালের ছেলে খোকন (২৬) এর মরদেহ মাটিতে পরে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ এসে লাশটি পোষ্ট মডেমের জন্য রংপুর মেডিকেল কালেজ হাসপতালে নিয়ে যায়। এ বিষয়ে এলাকাবাসী বিউটি, কামাল চৌধুরী ও খোকনের পিতা জয়নাল জানান, গত ১০ অক্টোবর সকালে সদর হাসপতাল ক্যাম্পাসের সুইপার টুটুল বাসপো, রাজকুমার ও রাজ মাদক (হিরোইন) এর পাওনা টাকার জন্য খোকন (২৬) কে প্রকাশ্যে জন-সাধারণের সামনে লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতারী মারপটি করেন। এরপর আহত খোকন চিকিৎসার আভাবে গতকাল ১৫ আক্টবর শুক্রবার ভোরে সদর হাসপতালের সামনে মৃত্যু বরণ করেন। এ ঘটনায় ন্যায় বিচারের জন্য এলাকাবাসী প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।