দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন উপলক্ষে খুলনা জেলাধীন রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, ১নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন-আহবায়ক ও বৃহত্তর ডক ইয়ার্ড মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও ৩নং নৈহাটী ইউনিয়নের রামনগর ১নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী মো. মহিদুল ইসলাম শুক্রবার বেলা ১১ টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোল্লা নাসির আহমেদ এর নিকট মনোনয়ন পত্র জমা প্রদান করেছেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মো. আমির আলী শেখ, হারুন মোল্লা, মো. সাইদুর রহমান সগীর, ওমর আলী শেখ, ইব্রাহিম আলী শেখ, সামছু শেখ, আজগর আলী শেখ, জামাল শেখ, উসমান আলী শেখ, নুর ইসলাম শেখ, মহিদুল শেখ, জামাল খান, রবিউল ইসলাম, সেলিম বেপারী, খলিল, রাশেদ, বারেক শেখ, রফিক, তাছির সহ এলাকার সর্বশ্রেণী পেশার মানুষ।