প্রথমবারের মতো তন্ত্র মন্ত্রের মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা। গ্রাম বাংলার চমৎকার এই খেলা দেখতে উপচে পড়া ভিড় ছিলো দর্শকদের, হারিয়ে যাওয়া এ খেলা নিয়মিত আয়োজনের অনুরোধ তাদের। এদিকে সহযোগিতা পেলে প্রতিবছর এ ধরনের খেলা আয়োজনের কথা বলছেন আয়োজকরা।
দিনাজপুরে সীমান্তবর্তী হিলির বোয়ালাদাড় গ্রামের স্থানীয় যুব সমাজের আয়োজনে বোয়ালদাড় স্কুল এ- কলেজ মাঠে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা। এ সময় পুরো মাঠ জুড়ে ছিলো দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, সেই সাথে পুরো এলাকা জুড়ে ছিলো উৎসবের আমেজ। বিভিন্ন এলাকা থেকে আসা ৫টি তান্ত্রিক দল তাদের তন্ত্রমন্ত্র দিয়ে পাতা রূপী সাপকে মাঠের মাঝখান থেকে চারদিকে টানার প্রতিযোগিতা করে। প্রতিযোগিতায় যার পয়েন্ট বেশি হয় সেই তান্ত্রিক দলকে বিজয়ী ঘোষণা করা হয়। খেলায় পাইকপাড়া ফারুক মেম্বারের দলকে বিজয়ী হিসাবে একটি খাসি পুরষ্কার দেওয়া হয়।
আয়োজক বোয়ালদাড় মোসাদ্দেক হোসেন জানান, আগে ত্রান্ত্রিকরা তাদের যাদু মন্ত্রের ক্ষতা পরিক্ষার জন্য গ্রামঞ্চলে তন্ত্রমন্ত্রের পাতা খেলার আযোজন করতো এবং তান্ত্রিকরা তাদের ক্ষমতা প্রদর্শনের জন্য এই আয়োজনে যোগদিতো। মাঠের মাঝখানে মানুষ বা কোন জিবন্ত জীবকে রাখা হয় গণিকরা তন্ত্রের-মন্ত্রের মাধ্যমে তার কাছে নিয়ে আসেন। এমনি এবার ব্যাতক্রমি মাঠের মাঝ খানে জীবিত বিষধর সাপকে রাখা হয়, আচিল বেধে দেওয়া হয় এলাকা। গণিকরা শুরু করে তন্ত্র- মন্ত্র দীর্ঘ ৩ ঘন্টা চলে গণিকদের ক্ষমতা প্রদশনের তন্ত্র- মন্ত্র।