বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সরকারি কলেজ গেটের সামনে থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট সহ আবিদ হাসান অভি (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। গ্রেপ্তারকৃত আবিদ হাসান অভি উপজেলার সান্তাহার পৌর শহরের বড় মালশন গ্রামের মোজাম্মেল হকের ছেলে। গত বৃহস্পতিবার রাত পৌনে ১২ টায় সময় গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার সরকারি কলেজ গেটের সামনে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, সান্তাহার সরকারি কলেজ গেটের সামনে মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শুক্রবার সকালে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।