রংপুরে সাড়ে ৩ কোটি টাকা দামের পরিত্যক্ত গাড়ি উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ নগরীর ধাপ এলাকায় একটি ডায়াগনেস্টিক সেন্টার স্বত্ত্বাধিকারীর ভবন থেকে গাড়িটি উদ্ধার করে।
কোতয়ালী থানার এসআই মাহমুদুল হাসান বলেন, টয়োটা কোম্পানীর একটি দামী গাড়ি ধাপ এলাকায় একটি ডায়াগনেস্টিক সেন্টার স্বত্ত্বাধিকারীর ভবনের পাশে টিনের ঘরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। প্রকৃত মালিকের বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারি রুবেল এন্টার প্রাইজের নামে চট্টগ্রামের এক ব্যক্তি গাড়টির মালিক। কিন্তু রংপুরে গাড়িটি কিভাবে এলো তা কেউ বলতে পারেন না। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। স্থানীয়রা জানিয়েছে গাড়িটির মূল্য আনুমানিক সাড়ে ৩ কোটি টাকা। ধারণা করা হচ্ছে ট্যাক্স ফাঁকি দিয়ে দামী গাড়িটি রংপুরে আনার কারণে ও ফেঁসে যাওয়ার ভয়ে কেউ গাড়ির মালিকানা দাবী করছে না। আমরা গাড়িটি পরিত্যক্ত অবস্থা জব্দ করেছি। কোর্ট মালিকানা যাচাই করে সিদ্ধান্ত দেবে।