কচুয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে, গাজা বিক্রি ও খাওয়ার অপরাধে শেখ শামুন (৩৬) নামে এক ব্যাক্তির ৪ মাসের জেল ও নগদ ২শতটাকা জরিমানা করেছেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেড জীনাত মহল।জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের পদ্মনগর গ্রামের সেখ আ: আজিজের ছেলে শেখ সামুন মাদক বিক্রি করছে। এ খবর পেয়ে গতকাল বৃহষ্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর শেখ সামুনের বাড়ি রেড দেয় এবং শেখ সামুনকে মাদক(গাজা) সহ আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেড জীনাত মহল মোবাইল কোর্ট পরিচালনা করে শেখ সামুনকে ৪ মাসের জেল ও নগদ ২শতটাকা জরিমানা করেন।