দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় পার্বতীপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক। এ সময় উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন, মহিলা ভাইসচেয়ারম্যান রুকশানা বারি রুকু, পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এ- কলেজের অধ্যক্ষ আহসান হাবিব ও ইউনিয়নের পরিষদ চেয়ারম্যানসহ সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।