সেনহাটি ইউনিয়ন পরিষদের জনপ্রিয় ও গণনন্দিত চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান জিয়া গাজী পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ছুটে বেড়িয়েছেন সেনহাটির অলি গলিতে। মানুষের দ্বারে দ্বারে। যেমনি ছুটে বেড়িয়েছিলেন একটি ভোটের জন্য। সাধারণ ভোটাররা ভোটের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে তাঁর প্রতি সাধারণ ভোটার ও সাধারণ মানুষের কতটুকু ভালোবাসা। তাই গণমানুষের গণনন্দিত এ চেয়ারম্যান হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা উৎসবে তাঁদের এক পূজাম-প থেকে অন্য পূজাম-পে ছুটে চলেছেন। তারই ধারাবাহিকতায় বুধবার সেনহাটি ইউনিয়ন পরিষদের নন্দিত এ চেয়ারম্যান ইউনিয়ন এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, সেনহাটি একটি সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ। এখানে হিন্দু, মুসলমান ও খ্রিস্টানদের সহাবস্থান এক অনন্য নজির। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। এ সময় অন্যান্যের মধ্যে তাঁর সঙ্গে ছিলেন সেনহাটি ইউপি সদস্য যথাক্রমে মোঃ আসাদুজ্জামান আছাদ, রিপন মোড়ল,আকবর আলী শেখ,শেখ আসরাফ হোসেন, মোঃ সাইফুল্লাহ, আজিজুল মল্লিক, মোঃ আমীর হোসেন, সাইফুদ্দিন আহমেদ রিতা, মোঃ মোশাররফ হোসেন, পলি আক্তার, আলেয়া পারভীন, ঝর্ণা বেগম। আরো উপস্থিত ছিলেন আঃ সালাম কমান্ডার,রওশন আরা রিমি, মোঃ সালাউদ্দিন সিন্টু, সাংবাদিক মোঃ ইমারত মোল্লা, মোঃ ইব্রাহিম মোঃ মাসুম শেখ, গাজী জাহিদুর রহমান মোঃ হিটলার, বিপ্লব, মোঃ বুলু শেখ, মোঃ মুসা গাজী, মোঃ ইমরান গাজী, মোঃ নান্টু, মোঃ এনামুল, নিরঞ্জন পাল প্রমুখ। সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান এ সময় কুরিপাড়া পূজাম-প, কুন্ডুপাড়া পূজামন্ডপ, বাসুরমার খেয়াঘাট পূজাম-প, বারইপাড়া পুজাম-প, বকুলতলা পূজামণ্ডপ ও মল্লিকপাড়া শালবন পূজামণ্ডপ পরিদর্শন করেন। তাঁর বিভিন্ন পূজামণ্ডপ আগমনে ভক্তরা ঢাকঢোল বাজিয়ে উৎসবমুখর পরিবেশে তাঁকে বরণ করে নেন।