বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাত শিক্ষক। এ তালিকায় বাংলাদেশের আরও ১ হাজার ৭৮১ জন গবেষক রয়েছেন। সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা এডি সায়েন্টিফিক ইনডেক্স থেকে এ তালিকা প্রকাশ করেছে।
প্রকাশিত তালিকায় স্থান পাওয়া বেরোবি’র সাত গবেষকদের মধ্যে ১ম স্থানে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু রেজা মোহাম্মদ তৌফিকুল ইসলাম রিপন। বাংলাদেশে তার অবস্থান ১৩৫, এশিয়ায় ৩৪৯৮৬ এবং বিশ্বে ২১০৫৬০।
দ্বিতীয় স্থানে রয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান। বাংলাদেশে তার অবস্থান ৭৩২, এশিয়ায় ৮৮৫৫৩ এবং বিশ্বে ৪৩০৯৭৫। তৃতীয় স্থানে পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহজামান। বাংলাদেশে তার অবস্থান ১৩৬৪, এশিয়ায় ১১৬০১০ এবং বিশ্বে ৫০০৪৩৬।
চতুর্থ স্থানে রয়েছেন ইলেক্ট্রিক্যাল এ- ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রধান ফেরদৌস রহমান। বাংলাদেশে তার অবস্থান ১৩৭২, এশিয়ায় ১১৬১৬৯ এবং বিশ্বে ৫০০৬৭৮। ৫ম স্থানে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. নুর আলম সিদ্দিক। বাংলাদেশে তার অবস্থান ১৪৩০, এশিয়ায় ১১৮৪৪৬ এবং বিশ্বে ৫০৬৯৮৮।
ষষ্ঠ অবস্থানে একাউন্টিং এ- ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আপেল মাহমুদ। দেশে তার অবস্থান ১৬০৩, এশিয়ায় ১২৪০৬৯, বিশ্বে ৫২১২৬৪। সপ্তম স্থানে রয়েছেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান। বাংলাদেশে তার অবস্থান ১৬৫৬, এশিয়ায় ১২৫৬৩২ এবং বিশ্বে ৫২৫৩৭৮।
গত রোববার (৯ অক্টোবর) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়। ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ৭ লাখ ৮ হাজার ৫৬১ জন গবেষক স্থান পেয়েছেন। বাংলাদেশের ১ হাজার ৭৮৮ জন গবেষকের মধ্যে বেরোবির ওই সাত শিক্ষক স্থান পেয়েছেন।
এই তালিকা প্রকাশ করতে গুগল স্কলারে এইচ-ইনডেক্স এবং আই ১০ ইনডেক্স স্কোর এবং সাইটেশনের উপর ভিত্তি করে বিজ্ঞানীদের মোট এবং শেষ পাঁচ বছরের তথ্য বিশ্লেষণ করেছে এডি ইনডেক্স। নিজ নিজ গবেষণার বিষয় অনুযায়ী গবেষকদের বিশ্ববিদ্যালয়, নিজ দেশ ও বিশ্বে গবেষকদের অবস্থান নিয়েও তথ্য প্রকাশ করা হয়েছে।