রংপুরে ধর্ষণ মামলায় এক আসামীর যাবজ্জীবন কারাদ- এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ৩ এর বিচারক এম আলী আহ্মেদ এ আদেশ দেন। জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদ- দন্ডাদেশ প্রদান করেছেন বিচারক। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিল।
মামলা সূত্রে জানা গেছে বিগত ২০০৫ সালে ১৩ জুন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ঠাকুরদাস লক্ষীপুর গ্রামের মোজাফ্ফর হোসেনের মেয়ে (১৪) কে একই গ্রামের মমদেল হোসেনর ছেলে মোস্তাফিজার রহমান রতন ওই মেয়ের বাড়িতে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ধষিতা বাদি হয়ে ওই বছরের পীরগঞ্জ থানায় ১৬ জুন মামলা করেন। ওই মামলায় পীরগঞ্জ থানার ওসি তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেন। সাক্ষ প্রমাণ শেষে বুধবার বিকেলে আদালতের বিচারক আসামীর অনুপস্থিতিতে ওই রায় প্রদান করেন। আসামি জামিনে থাকলেও রায় ঘোষণাার আগে থেকেই আসামি পলাতক ছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি তাজেবুর রহমান লাইজু এবং আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী আবদুল হক প্রামানিক।