বিরলে নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি। এ সময় বিশেষ অতিথি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার আনোয়ার হোসেন (বিপিএম, পিপিএম-বার), জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী এবং অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা সুলতানা প্রমূখ উপস্থিত ছিলেন। উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোস্তাফিজার রহমান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম অরু বক্তব্য রাখেন।
প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দক্ষতা ছিল অনেক উঁচুতে। দেশের স্বাধীনতা অর্জনের পর মাত্র সাড়ে তিন মাসের মাথায় তিনি মিত্রবাহিনীকে ফেরৎ পাঠাতে সক্ষম হয়েছিলেন। যুদ্ধ বিদ্ধস্ত দেশকে তিনি দক্ষতার সাথে এগিয়ে নিয়েছিলেন। বিশ্বের অন্য কোন দেশ এভাবে এগোতে পারেনি। তাঁরই যোগ্য উত্তরসূরী জননেত্রী শেখ হাসিনা তাঁর বাবার ডাকে যারা সারাদিয়ে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই বীরমুক্তিযোদ্ধাদের সর্বাধিক মূল্যায়ন করে চলেছেন। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা সাড়ে ৩ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার করেছেন। এখানেই শেষ নয়, আরো বাড়বে। মুজিব শতবর্ষ এবং মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তীতে বীরমুক্তিযোদ্ধাগণের ৩০ হাজার বাড়ী নির্মাণ কাজ চলমান রয়েছে। আগামীতে বীরমুক্তিযোদ্ধাগণের কবর, সমাধি যার যার ধর্ম অনুযায়ী সারাদেশে একই মডেলে করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। ১৬ ডিসেম্বরে বীরমুক্তিযোদ্ধাগণকে ডিজিটাল পরিচয়পত্র ও সনদপত্র দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি বিশ্বে বাংলাদেশকে রোল মডেলে পরিণত করতে সক্ষম হয়েছেন। অতীতের কোন সরকার দেশকে এভাবে এগিয়ে নিতে পারেননি।