“মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার বেলা ১১টায় বগুড়ার কাহালু উপজেলা চত্বরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ ও সিপিপি এর ৫০ বছর পূর্তি উপলক্ষে এক বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: মাছুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আবদুর রশিদ লালু, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নজিবর রহমান, কাহালু ফায়ার সার্ভিস এর ওয়ার হাউজ ইনসপেক্টর রুবেল রানা, উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, কাহালু ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় সাংবাদিকগন।
আলোচনাসভা শেষে উপজেলা চত্বরে দূর্যোগকালে আগুন নিভানোর মহড়া অনুষ্ঠিত হয়।