বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান এর পিরোজপুরের নাজিরপুরে পূজা পরিদর্শন কালে গাওয়া গান সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। গত মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে তিনি উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। এতে দেখা গেছে এ সময় উপজেলার শ্রীরামকাঠী ও নাজিরপুর সদরের কেন্দ্রীয় মন্দিরে পৃথক ভাবে মাকে শ্রদ্ধা জানিয়ে গাওয়া গান স্থানীয় বিভিন্ন ধর্মের নারী-পুরুষরা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। তার গান ব্যাপকভাবে ভাইরাল হয়। এতে তার ওই গান শুনে অনেকেই আবেগ আপ্লুত হয়ে কাঁদতে দেখা গেছে। এর অগে ওই দিন বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাঈদুর রহমান, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক এসএম নজরুল ইসলাম, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক গোপাল চন্দ্র বসু, জেলা কৃষকলীগ সাধারন সম্পাদক এ্যাড. দিলীপ মাঝি, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট নির্ঝন কান্তি বিশ্বাস প্রমুখ।