দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ হলরুমে দুপুরে উপজেলা প্রশাসন (দুর্যোগ) ব্যবস্থাপনা বিভাগ এর আয়োজনে আন্তজাতিক প্রশমন দিবস’২০২১ এবং সিপিপির ৫০বছর পূর্তি উদযাপন উপলক্ষে ভূমি কম্পন ও অগ্নিকা-ে করনিয় বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, কৃষি কর্মকর্তা আবু জাফর মোঃ সাদেক, সহকারী প্রকৌশলী কুতুবদ্দিন আহমেদ, উপজেলা একাডেমি সুপারভাইজার আবরার হাসনাত, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ ফজলু হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।